ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ওই এলাকায় দায়িত্বরত সেনা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করতে হিজবুল্লাহ সদস্যরা এই বাঙ্কারের কমান্ড রুমগুলো ব্যবহার করত।
মাউন্ট ডভে এই অভিযানের আগে মাজদাল জৌন এলাকায় অপর একটি অভিযান চালানো হয়, যেখানে ৩০০তম ব্রিগেড ও ইয়াহালোম ইউনিটের সেনারা ৩৫ মিটার দীর্ঘ একটি টানেল গুঁড়িয়ে দেয়, যার ভেতর দুটি পৃথক থাকার আস্তানা ছিল। বৈরুতে চলমান আঞ্চলিক কূটনৈতিক আলোচনার মধ্যেই এ সামরিক পদক্ষেপগুলো নেওয়া হয়, যেখানে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জোর দিয়ে বলেন যে সমস্ত অস্ত্র লেবানন সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসাই "সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ"।