ইয়েমেন মনিটর এবং স্কাই নিউজ অ্যারাবিয়া জানিয়েছে যে, হুতিরা এখনো ইয়েমেনজুড়ে জাতিসংঘের ৭০ জনেরও বেশি কর্মীসহ কয়েক ডজন মানবিক সহায়তা কর্মীকে বন্দি করে রেখেছে। টুর্কের দপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, বন্দি কর্মীরা নির্যাতন ও চরম দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। চলতি সপ্তাহে ছড়িয়ে পড়া একটি ভিডিওর উদ্ধৃতি দিয়ে দপ্তরটি জানায়, যেখানে জিজ্ঞাসাবাদ চলাকালে এক বন্দিকে জোরপূর্বক "স্বীকারোক্তি" দিতে বাধ্য করতে দেখা গেছে।
যদিও আল-শামির পরিবার জানিয়েছে যে হুতিরা নীতিগতভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে সম্মত হয়েছে, তবে মিলিশিয়া গোষ্ঠীটি এখনো কোনো আনুষ্ঠানিক ফলাফল বা ব্যাখ্যা প্রকাশ করেনি।