একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে যে, বিমানবন্দর ক্যাফেটিতে নাৎসি প্রতীক প্রদর্শিত হতে দেখে হলোকাস্টে বেঁচে যাওয়া ব্যক্তি ও তাঁদের উত্তরসূরিরা গভীরভাবে মর্মাহত হয়ে সিএএম-কে বিষয়টি জানান।
উইংস ক্যাফেকে উদ্দেশ্য করে সংগঠনটি জোর দিয়ে বলেছে যে, হিটলারের নির্দেশে লুফথওয়াফে ইউরোপজুড়ে শহরগুলোতে বোমাবর্ষণ করেছিল এবং এই স্বস্তিকা চিহ্নটি ৬০ লক্ষ ইহুদিকে হত্যার প্রতীক। নাৎসি প্রতীক ছাড়াই বিমান চালনার ইতিহাস উপস্থাপন করা সম্ভব উল্লেখ করে সংস্থাটি ক্যাফেকে যুদ্ধবিমানের মডেলটি নামিয়ে ফেলার আহ্বান জানিয়েছে।