কমব্যাট অ্যান্টিসেমিটিজম মুভমেন্ট জানিয়েছে, এই আইন ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় তিন বছর মেয়াদী একটি জাতীয় কৌশলও নির্ধারণ করে দিয়েছে। জিউইশ নিউজ সিন্ডিকেট সূত্রে জানা গেছে, গৃহীত ধারায় উল্লেখ করা হয়েছে যে "একটি ইহুদি সমষ্টি হিসেবে বিবেচিত" ইসরায়েলকে লক্ষ্যবস্তু করাও ইহুদি-বিদ্বেষের অন্তর্ভুক্ত হতে পারে; তবে এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, অন্য যেকোনো দেশের মতো ইসরায়েলের প্রতি সমপর্যায়ের সমালোচনাকে ইহুদি-বিদ্বেষ হিসেবে গণ্য করা হবে না। এই আইনের ফলে নতুন কোনো জরিমানা বা ফৌজদারি দণ্ড যুক্ত করা হয়নি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ক্ষমতাসীন জোট নিশ্চিত করেছে যে রাজনৈতিক সমালোচনা আইনের দৃষ্টিতে সুরক্ষিতই থাকবে।
জিউইশ নিউজ সিন্ডিকেটের খবর অনুযায়ী, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’য়ার এই ভোটাভুটির প্রশংসা করে উল্লেখ করেন যে ইতালি শূন্য সহনশীলতার বার্তা দিয়েছে এবং ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউনিয়ন অব ইতালিয়ান জিউইশ কমিউনিটিজের সভাপতি লিভিয়া ওত্তোলেঙ্গি বলেন, এই আইনটি সুশীল সমাজের গণতান্ত্রিক প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই একটি সামাজিক দায়বদ্ধতা, যা কোনো রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রাখা উচিত নয়।